হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দীর্ঘ দশ মাস পানিতে ডুবে থাকার পর অবশেষে জলমুক্ত হয়েছে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিনের জলাবদ্ধতায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত ছিল। পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি ছিল স্থায়ী রূপে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মাঠটি পুনরায় সচল করতে এগিয়ে আসেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সাবেক ছাত্র সোহেল রানা, হাসান মোল্লাসহ আরও কয়েকজন স্থানীয় যুবক মাঠের ঘাস কাটা, ময়লা-আবর্জনা পরিষ্কার ও আগাছা অপসারণ করে মাঠকে ব্যবহারের উপযোগী করে তোলেন। এ কাজে শিক্ষক–কর্মচারীরাও অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মৃধা জানান, ভবিষ্যতে জলাবদ্ধতা এড়াতে মাঠ ভরাটের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে।
প্রাক্তন ছাত্র সোহেল রানা বলেন, “আমরা চাই এলাকার মানুষ—বিশেষত তরুণরা—খেলাধুলায় যুক্ত থাকুক। এতে তারা মাদক থেকে দূরে থাকবে। ছোটবেলার মাঠ আবার এমনভাবে ফিরে আসতে দেখে আনন্দ লাগছে।”
দীর্ঘদিন পর মাঠে খেলাধুলা শুরু হওয়ায় শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস।
এই বাংলা/এমএস
টপিক

