দিনাজপুরে শতবর্ষী কবরস্থান দখল চেষ্টার প্রতিবাদে দুই গ্রামের বাসিন্দাদের মানববন্ধন

0
172
দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন / ছবি - এই বাংলা

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর ও জোতরঘু গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে দুই গ্রামের শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে দর্গাডাঙ্গা কবরস্থান কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারি গোলাম মোস্তফা, সদস্য মো. খাইরুল ইসলাম, রফিক আহম্মেদ, মো. ইসরাফিল আলম ও ফজলুল হকসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র ও ভুয়া রায় দেখিয়ে শত বছরের পুরোনো এই কবরস্থান দখলের চেষ্টা করছে। তারা জানান, এ স্থানে দীর্ঘদিন ধরে কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকশ মরদেহ দাফনও করা হয়েছে। কিন্তু একই গ্রামের আলী আহম্মেদ ও নুর আহম্মেদ গং কবরস্থানটি নিজের দখলে নেওয়ার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে ভুয়া রায় সংগ্রহ করেছেন। তবে কবরস্থান কমিটি ওই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে উচ্চ আদালতে আপিল করেছে।

এলাকাবাসীরা মানববন্ধনে বলেন, “আমরা জীবন দিয়ে হলেও এই কবরস্থান রক্ষা করবো।” তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কবরস্থানটিকে সরকারি ব্যবস্থাপনায় রেখে এলাকাবাসীর দীর্ঘদিনের শেষ ঠিকানাকে অক্ষুণ্ন রাখতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

অভিযুক্ত আলী আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, ঘটনাস্থলে তদন্ত করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here