১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

0
256
ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি চরমে / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি  :


ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়েছে। এর ফলে ঝালকাঠি সদর হাসপাতালে প্যাথলজি, এক্সরে ও ওষুধ সরবরাহ বিভাগ সাময়িকভাবে বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন— বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আব্দুল সত্তার,

সাধারণ সম্পাদক জ্যোতিষ শিকদার: বেসরকারি ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক অ্যাসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি কেএম জহিরুল ইসলাম বাদল।

বক্তারা বলেন,“আমরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার। আমাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।”

কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ রোগীরা চরম দুর্ভোগে পড়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here