তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম: জনজীবন বিপর্যস্ত, নেমেছে তাপমাত্রা

0
162
শীতে কাঁপছে কুড়িগ্রাম, তাপমাত্রা নেমেছে ১২.৩ ডিগ্রিতে / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে নেমেছে তীব্র শীতের প্রকোপ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শীত বাড়ায় বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, কৃষিশ্রমিক ও নদীতীরবর্তী ছিন্নমূল মানুষ। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর মানিক মিয়া (৫৫) বলেন, “কয়েক দিন ধরে খুব ঠান্ডা। কোদাল ধরা যায় না। হাত-পাও কাপে।”

চরমাধবরাম এলাকার কৃষিশ্রমিক সেকেন্দার আলী (৬০) বলেন, “ঠান্ডা এত বেশি যে ঘর থেকে বের হওয়া যায় না। কাজকাম করা খুব মুশকিল।”

ধরলা নদীর তীরের ছিন্নমূল বাসিন্দা আনারকলি (৫০) বলেন, “নদীর ধারে খুব ঠান্ডা। একটা কম্বল হলে ঠান্ডাটা সামাল দিতাম।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, “দিন দিন শীত আরও প্রকট হচ্ছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনদুর্ভোগ বাড়বে।”

শীতের তীব্রতায় কুড়িগ্রামজুড়ে মানুষের দৈনন্দিন জীবন এখন প্রায় স্থবির।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here