খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২৮ জন দুঃস্থ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন

0
276
সমাজ কল্যাণ পরিষদ এর নিজস্ব অর্থায়নে ২৮ জন ফিরে পেলো চোখের দৃষ্টিশক্তি / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং সদর উপজেলা কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের আয়োজন করা হয়েছে। সংগঠনের নিজস্ব অর্থায়নে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে আসা ২৮ জন চক্ষু রোগীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে সফলভাবে ছানি অপারেশন করানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দিনব্যাপী ক্যাম্পে শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং যাদের অবস্থা গুরুতর, তাদের অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। ছানি অপারেশনের পর রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়াসহ চিকিৎসার সব ব্যবস্থা করে সংগঠন।

এ সময় এক বৃদ্ধ রোগী চোখে পানি নিয়ে বলেন— “অনেক বছর ধরে চোখে কিছুই ভালো দেখি না। চিকিৎসার টাকাও ছিল না। মাইকিং শুনে এখানে এসেছিলাম। অপারেশন করে দিয়েছে। এখন আবার চোখে দেখতে পারছি। আমি অনেক খুশি।”

আরেক সেবাপ্রার্থী কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“গরিব মানুষের পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করা সম্ভব না। এমন আয়োজন যদি নিয়মিত হয়, তাহলে আমাদের মতো মানুষদের উপকার হবে।”

সনাতন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান—
“সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য। লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রতিবছরই আমরা এই কার্যক্রম পরিচালনা করি। এ বছরও ২৮ জন রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

পরে অপারেশন শেষে রোগীরা খাগড়াছড়িতে ফিরে এলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী নির্মল দাশ, সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এই মানবিক উদ্যোগে খাগড়াছড়ি জুড়ে প্রশংসা ছড়িয়ে পড়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here