চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেছে উপজেলা অফিসার্স ক্লাব। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সরল-সৌম্য আয়োজনের মধ্য দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে জালাল উদ্দিন পরিবেশ অধিদপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থল চরভদ্রাসনকে তিনি দায়িত্ব, সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডের নতুন অধ্যায় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাইকার প্রতিনিধি মঞ্জুর সামাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবি কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার।
বক্তৃতায় নবাগত ইউএনও জালাল উদ্দিন বলেন, চরভদ্রাসনের সামগ্রিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে সব সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুল তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

