চরভদ্রাসনে ওসি রজিউল্লাহ খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

0
242
বিদায়ী সংবর্ধনা / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন:নবাগত উপজেলা নির্বাহী অফিসার জলাল উদ্দিন, বিদায়ী অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, জাইকার প্রতিনিধি মঞ্জুর সামাদম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, বিআরডিবি কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী ওসির কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা এবং মানবিক ব্যবহারের প্রশংসা করেন। তাঁদের মতে, চরভদ্রাসনে দায়িত্ব পালনকালে তিনি সৎ, সফল ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেনারি সার্জন রবিউল, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ, আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তার এবং ভেটেনারি সার্জন আবু হানিফ সিদ্দিক।

অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী ওসি রজিউল্লাহ খানের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here