ভূরুঙ্গামারীতে ধানক্ষেত থেকে ৯ ফুট অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

0
122
ধানক্ষেত থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহায়তায় সাপটি উদ্ধার করেন।

সকালে কৃষকরা ধান কাটার সময় প্রথম সাপটিকে দেখতে পান। বিশাল দেহের অজগরটি দেখামাত্রই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে, যাতে উৎসুক জনতা সাপটির কোনো ক্ষতি করতে না পারে।

স্থানীয়দের ধারণা, গত অক্টোবরের আকস্মিক বন্যায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে পানির স্রোতের সঙ্গে সাপটি ভেসে আসতে পারে।

এএসপি মুনতাসির মামুন মুন জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, স্থানীয় সাপুড়ে প্রাথমিকভাবে সাপটি ধরে ফেলেছিলেন। পরে বন বিভাগ সেটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here