ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
194
ডিমলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :


আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

সভায় উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শামসুল হক, ফখরুজ্জা; উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তবিবুর রহমান, উপজেলা ব্যাংক কর্মকর্তা শাহানুর আলম, অধ্যক্ষ মানোয়ার হোসেন, অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, অধ্যাপিকা সেতারা সুলতানা, আরিফুল ইসলাম লিটন, গোলাম রব্বানী প্রধান, শাকিল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সভায় ইউএনও জানান, দিবসদ্বয়কে মর্যাদার সঙ্গে উদযাপনে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—

১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী বধ্যভূমি ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা হলরুমে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন মোড়, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, জাতীয় পতাকা ও ফেস্টুন টানানো, সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি পালন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান সকলের সহযোগিতা কামনা করে বলেন, “বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির গৌরবের স্মারক। তাই সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে দিনগুলো মর্যাদার সাথে পালন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here