পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের সঙ্গে যৌথভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর মুক্ত বার্তার সম্পাদক এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন সিকদার, দপ্তর সম্পাদক এম এ নকিব নাছরুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতারা জেলার সামাজিক, পেশাগত ও স্থানীয় সমস্যাবলি পুলিশ সুপারকে অবহিত করেন। জবাবে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন।
এই বাংলা/এমএস
টপিক
- প্রেসক্লাব
- সৌজন্য সাক্ষাৎ
- গণমাধ্যম
- আইনশৃঙ্খলা
- নবাগত এসপি

