পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন এই আয়োজন সম্পন্ন হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দিনব্যাপী অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, ছড়া, নাচসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। ছিল খেলাধুলা, বিশেষ খাবার এবং শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। ছোটদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় রঙিন মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া।
শিক্ষকরা জানান, এমন আয়োজন শিশুদের পড়াশোনায় আগ্রহী করা, সামাজিক যোগাযোগ বৃদ্ধি এবং পাঠ্যবহির্ভূত কার্যক্রমে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিভাবকরাও বিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের অনুষ্ঠান শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।
এই বাংলা/এমএস
টপিক

