পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে জনসংহতি সমিতির ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন

0
175
চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি জেএসএসের জোর দাবি—৮ দফা প্রস্তাব ঘোষণা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আট দফা দাবি তুলে ধরেছে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের তেঁতুলতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, চুক্তির ২৬ বছর পরও বহু গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়ন হয়নি। ফলে পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে। অবিলম্বে চুক্তির মূল কাঠামো অনুসারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এসময় দ্রুত চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে “১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি” কার্যকর রাখা এবং চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহী মাধ্যমে হস্তান্তরের দাবি জানায়।

এছাড়া পার্বত্য শান্তি চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক তিন পার্বত্য জেলা পরিষদ ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায়।

সংবাদ সম্মেলনে চুক্তি মোতাবেক প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন করা। পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় জনগণের আশা–আকাঙ্ক্ষা ব্যাহত হচ্ছে। অবিলম্বে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here