রাজাপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

0
216
রাজাপুরে দিনমজুরের বসতঘরে ভয়াবহ আগুন: মুহূর্তে ছাই, আনুমানিক ক্ষতি ৭ লাখ টাকা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় দিনমজুর ফজলুর রহমান খানের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়, নিঃস্ব হয়ে পড়েন এই পরিবার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়দের তথ্য মতে, আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতঘরসহ ভেতরের সব আসবাব, ফ্রিজ, টিভি, প্রয়োজনীয় মালামাল—সবকিছুই পুড়ে যায়।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের সবাই বাইরে ছিল। আগুন এত দ্রুত ছড়ায় যে কিছুই বাঁচানোর সুযোগ হয়নি।

ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান খান বলেন, “মিটারের গোড়ায় প্রথমে আগুন ধরে। চোখের পলকেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সবকিছু পুড়ে গেছে—আমার কমপক্ষে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এদিকে মানবিক সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here