নাটোর প্রতিনিধি :
নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতির বিল এলাকায় পাটুল-খাজুরিয়া সড়কের ৬ কিলোমিটার দীর্ঘ অংশে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বন্যার পানি নেমে যাওয়ার পর কচুরিপানা রাস্তার উপর জমে রাস্তাটি অচল হয়ে পড়ে, যা সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচলে সমস্যা সৃষ্টি করছিল। এছাড়া এটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায় পর্যটকরাও সমস্যায় পড়ছিলেন।
স্থানীয়রা জানান, রাস্তা পরিষ্কারের পর সাধারণ মানুষ, যানবাহন এবং পর্যটকরা সহজেই চলাচল করতে পারবেন।
রাস্তাপ্রসারের এ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো: আব্দুর রব মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সদর-নলডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো: আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা সেক্রেটারি ডা: মো: ফজলুর রহমান এবং উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী।
স্থানীয় বাসিন্দারা জামায়াতের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
- রাস্তা পরিষ্কার
- জনসেবা
- জামায়াতে ইসলামী

