ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ও ল্যাবরেটরি সেবা পুনরায় চালু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল এর উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টায় স্থানীয় জনগণ এখন আরও সহজে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা সেবা গ্রহণ করতে পারছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ডা. রাসেল বলেন, “রাজাপুরের সাধারণ রোগীরা যাতে প্রয়োজনীয় সব ধরনের ল্যাবরেটরি পরীক্ষা সহজে, দ্রুত এবং মানসম্পন্নভাবে করতে পারেন—এটাই আমাদের লক্ষ্য। বিভাগ পুনরায় চালু হওয়ায় স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণমুখী হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি জানান, এখন থেকে উপজেলায় রক্তের CBC, RBS, SGPT, বিলিরুবিন, CRP, RA টেস্ট, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা এখান থেকেই করানো যাবে, ফলে রোগীদের আর দূরে যেতে হবে না।
উপজেলা স্বাস্থ্য পরিবার সার্বিক সহায়তা ও নির্দেশনার জন্য বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এবং ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই বাংলা/এমএস
টপিক
- স্বাস্থ্যসেবা
- প্যাথলজি বিভাগ
- স্বস্তি

