পাহাড়ে স্থায়ী শান্তির অঙ্গীকার: ঐক্য ও উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ওয়াদুদ ভুইয়ার

0
169
খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে চাকমা নেতৃবৃন্দের আয়োজিত সমাবেশ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

পাহাড়ে জাতি, গোষ্ঠী, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, বিভেদ, সংঘাত ও হানাহানি বন্ধ করে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে পাহাড়কে শান্তির মডেল অঞ্চলে পরিণত করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি পৌর টাউন হল মাঠে চাকমা নেতৃবৃন্দের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি পাহাড়ে সংঘাত সৃষ্টির জন্য শেখ মুজিবুর রহমানআওয়ামী লীগ-কে দায়ী করেন। পাশাপাশি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়িদের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে সংবিধানে লিপিবদ্ধ করায় তাদের অপমান করা হয়েছে।

ওয়াদুদ ভুইয়া বলেন, “পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমার জীবনের শেষ স্বপ্ন। ভাইয়ে ভাইয়ে সংঘাত বন্ধ করে পাহাড়ি-বাঙালি সকলের জন্য নিরাপদ পরিবেশ গড়তে আমরা কাজ করব।”

তিনি জানান, অতীতে সংঘাতে বহু শিক্ষিত তরুণ প্রাণ হারিয়েছে, বহু পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে। অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোন সভ্য সমাজের পরিচয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি বিগত বিএনপি সরকারের পাহাড়ে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং বলেন— রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামো উন্নয়ন আরও সম্প্রসারিত করা হবে। পাহাড়ের কৃষি, উৎপাদন ও বনসম্পদকে শিল্পায়নে রূপ দেওয়া হবে, বেকারদের বিনামূল্যে চাকরির সুযোগ তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে জামায়াত নেতাদের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন— ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করতে হবে। বায়তুল মাল নামে চাঁদাবাজি বন্ধ করা এবং নারীর কর্মঘণ্টা নির্ধারণের নামে প্রতারণা বন্ধ করার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি পাহাড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ২৯৮ নং আসনে ধানের শীষকে বিজয়ী করতে পাহাড়ি-বাঙালি সবাইকে একসঙ্গে ভোট দিতে আহ্বান জানান।

সমাবেশের সভাপতিত্ব করেন প্রবীণ চন্দ্র চাকমা। অনুষ্ঠানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা বিভিন্ন স্থান থেকে ধানের ছড়া হাতে নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here