কুড়িগ্রামে ফায়ার সার্ভিস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
174
কুড়িগ্রামে ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়িচালক মোঃ জাহিদ আহমেদ এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে স্টেশনের পাশের ভাড়া বাসার বারান্দায় তার স্ত্রী প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদ এর ছেলে। তিনি দুই বছর ধরে স্ত্রী ও ৬ বছরের কন্যাকে নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাড়ির মালিক মোঃ শামসুল হক জানান, সকালে জাহিদের স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান এবং জাহিদও ডিউটিতে বের হন। এরপর দুপুরে ফিরে এসে দেখেন বারান্দার চালের কাঠে রশি দিয়ে ঝুলছেন তিনি।

পরিবারের সদস্যদের দাবি, জাহিদ প্রায় ১০–১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর্থিক সংকট ও মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

নাগেশ্বরী থানার ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here