পিরোজপুরে ব্যারিস্টার পার্থর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
173
পিরোজপুরে আন্দালিভ রহমান পার্থর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর সদর উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর পক্ষ। মানবিক এ উদ্যোগের মাধ্যমে শীতের শুরুতেই নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ইবি প্রধান এইচ এম ইলিয়াছ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নির্মল কুমার বেপারী।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম রানা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, শীতের প্রারম্ভেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, পিরোজপুরের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে এলাকার বহু নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্র পেয়ে উপকৃত হন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here