সদরপুরে মানবিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: কৃতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা

0
243
সদরপুরে মানবিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে গত ২৮ নভেম্বর শুক্রবার জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে মানবিক সংগঠন সদরপুরের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫। দিনব্যাপী অনুষ্ঠানমালায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ, উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এবং সংগঠনটির উপদেষ্টা মোঃ ফজলুর রহমান। তিনি বলেন, “সদরপুরে কর্মসংস্থানের সুযোগ তৈরি, অসহায়দের সহায়তাসহ যে মানবিক কার্যক্রম চলছে—তা অনুপ্রেরণাদায়ক। এমন সংগঠনগুলোর পাশে আমি সবসময় থাকবো।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসহাক মিয়া, সদরপুর সরকারি কলেজের প্রভাষক মো. হাসিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। বক্তব্যে তারা সংগঠনের কার্যক্রম বিস্তারে পরিকল্পনা তুলে ধরেন।

পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং কৃতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবিক সংগঠন সদরপুরে অসহায়দের কর্মসংস্থান, বন্যার্তদের সহায়তা, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার প্রদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, করোনা সচেতনতা ও খাদ্য বিতরণ, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল এবং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ নানা উদ্যোগে কাজ করে আসছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here