সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

0
195
মহেশপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা, সীমান্ত নিরাপত্তা জোরদার / ছবি - এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ব্যাটালিয়ন ৫৮ বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং পুশ-ইন প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নর্বদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি। এছাড়া ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, বেনীপুর কোম্পানি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রায় ১৮০-২০০ জন স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

অধিনায়ক সভায় বলেন, পার্শ্ববর্তী ভারতে চলমান SIR কার্যক্রমের কারণে বিএসএফ সীমান্তে পুশ-ইনের চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় আনসার-ভিডিপি ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সবাইকে সীমান্ত পাহারা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার পাশাপাশি মাদক, স্বর্ণ, গরু ও মানুষ পাচারের মতো অপরাধ রোধে সক্রিয় থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিতরা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত অপরাধ রোধে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বার্তা প্রেরণ করেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here