বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিজয়

0
164
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন হাসান ফয়েজী / ছবি - সংগৃহীত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :


দৈনিক দেশ রূপান্তর ও এসএ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়েজী টানা দ্বিতীয় মেয়াদে ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০২৩–২৫ মেয়াদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তারই ধারাবাহিকতায় ২০২৫–২৭ মেয়াদের নির্বাচনে কমিশনারগণ ঘোষিত তফসিল অনুযায়ী আজ ২৭-১১-২৫ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ অর্জন করেন।

২০০৫ সালে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে যাত্রা শুরু করেন হাসান ফয়েজী। এর পর থেকে অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সদস্য সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

তার এই ধারাবাহিক সফল নেতৃত্ব ভবিষ্যতেও সাটুরিয়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নেবে—এমনটাই মনে করছেন সহকর্মী সাংবাদিকেরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here