বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নাগরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
নাগরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম, উপজেলা বি.আর.ডিবি চেয়ারম্যান আহাম্মাদ আলী রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এবং নাগরপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আ. কদ্দুস।

দিনব্যাপী আয়োজিত এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ১৫টি স্টল স্থান পায়। এসব স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতর, পাখি ও মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর