কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুটি ঘটনায় এক নারী ও দুই শিশু দগ্ধ হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়া ও বড়ঘোপ ইউনিয়নের মাতবরপাড়ায় এ দুটি ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দগ্ধরা হলেন— রুমী আক্তার (২৮) তাঁর ছেলে মো. জিহাদ (৩) বড়ঘোপ মাতবরপাড়ার আব্দুর রহমান (৩.৫ বছর)
আলী আকবর ডেইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহজাহান জানান, সকালে পানি গরম করার সময় চুলা থেকে আগুন লেগে তার স্ত্রী রুমী ও ছেলে জিহাদ দগ্ধ হয়। এ সময় সন্তানকে কোলে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন রুমী। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে বড়ঘোপ মাতবরপাড়ার মীর কাশেমের ছেলে আব্দুর রহমান অসাবধানতাবশত গরম পানিতে দগ্ধ হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নেছারুল করিম জানান, রুমী আক্তারের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং শিশু জিহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। অন্যদিকে শিশু আব্দুর রহমান কুতুবদিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

