বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ. লীগের সন্ত্রাস-নৈরাজ‍্যের বিরুদ্ধে  পটুয়াখালীতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে নবগঠিত কমিটির নেতারা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। নবগঠিত জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক মো. রিমাইনুল ইসলাম রিমুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের ঝাউতলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রিমাইনুল ইসলাম রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ অন্য নেতারা।

সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলায় এসে শেষ হয়। এতে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর