চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি প্রকল্প হিসেবে পরিচিত ‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬’-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মহানগরীর অংকুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল হস্তান্তর করা হয়। অংকুর বৃত্তি প্রকল্প ২০২৬-এর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের সদস্য সচিব আনোয়ার হোসাইন এবং দক্ষিণ জোনের সদস্য সচিব সাব্বির হোসাইন সাকিব ফলাফল হস্তান্তর করেন।
এ সময় ফলাফল গ্রহণ করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী।
অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘নৈতিক ও জাগতিক যোগ্যতার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশে উদ্বুদ্ধ করতে এ ধরনের শিক্ষামূলক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃত্তি প্রকল্পটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করায় তিনি অংকুরের পরিচালক ও কার্যনির্বাহী সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংকুরের বিভিন্ন অঞ্চল ও জোনের পরিচালক এবং কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল দেখার ঠিকানা:
ওয়েবসাইট:
• www.aunkurctgnorth.org
• www.aunkurctgsouth.org
ফেসবুক পেজ:
অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর উত্তর জোন।
এই বাংলা/এমএস