বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ আমবাগানের দক্ষিণে বাঁশবাড়িয়া বাজার থেকে গয়লার ঘোপগামী সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কালভার্টের নিচে একটি লাল রঙের শপিং ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে আভিযানিক দলের সদস্যরা। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে ১২ বোরের ৩টি লেডবল কার্তুজ ও একটি দা পাওয়া যায়। উদ্ধার করা আলামতগুলো বিধি অনুযায়ী জব্দ করেন এসআরবি সদস্যরা।
তবে এসব অস্ত্র ও কার্তুজ সেখানে কে বা কারা রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস