মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি নকআউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘিওর ডিএন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার উদ্বোধন করা হয়। এদিনের খেলায় অংশ নেয় সাইংজুরী রাওশ্বর পট্টি যুব সংঘ ও চকহরিচরণ লায়ন স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুস সোবহান হক। খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবু কাউছার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন, সাবেক অর্থবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা এবং সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মৃধা মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মীর মানিকুজ্জামান মানিক। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শওকত আলী খান।
এই বাংলা/এমএস