খাগড়াছড়ির দীঘিনালায় দায়িত্ব পালনকালে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ৭ বিজিবি ব্যাটালিয়নের বাবুছড়া এলাকার অধীন পূর্ব লক্কাছড়া বিওপির একটি ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন সৈনিক মাহবুব আলম (৩০)। এ সময় তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলে সাপে কামড় দেয়।
পরে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে একটি হেলিকপ্টার পূর্ব লক্কাছড়া বিওপিতে পৌঁছায়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।
বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই বাংলা/এমএস