শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সৎ ও যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্বচ্ছল ও ভালো মানুষদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। তিনি বলেন, ভালো মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নে হাজীপুর দরবার শরীফ আয়োজিত ভক্ত মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীর উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, “এলাকার উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, আমার দিক থেকে আমি তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।”

হাজীপুর দরবার শরীফের পঞ্চম বংশধর মো. মোশাররফ হোসেন চাঁন শাহ ও আফরোজা বেগম ডালিয়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন।

হাজীপুর দরবার শরীফের পীর মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুবদলের আহ্বায়ক মো. আমীর হামজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট মোকসেদুর রহমান এবং অ্যাডভোকেট আ. ত. ম. জহির উদ্দিন লতিফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর