বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, আব্দুস সালাম, রুহুল আমিন ফটু ও আব্দুল লতিফ।
শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়ারেছ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিহাবুল ইসলাম সুইট ও সদস্যসচিব আবু সাঈদ। আরও অংশ নেন সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু, শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে ওয়ার্ড পর্যায়ে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসা প্রয়োজন।
কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এসব কমিটি গঠনের মধ্য দিয়ে শিবগঞ্জ ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
এই বাংলা/এমএস