পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ হয়।
পরে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি শ্রী রমেন্দ্র নারায়ণ শীলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস।
আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। পরে গীতা পাঠ প্রতিযোগিতা, ভক্তিমূলক গান, পূজা-অর্চনা ও উপবাসসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন।
এই বাংলা/এমএস