শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

হরিরামপুরে আকস্মিক ভ্রমণে হাসনাত আব্দুল্লাহ এমপি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে আকস্মিক ভ্রমণে এসে পদ্মা নদীর তীরবর্তী মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে আকস্মিকভাবে ভ্রমণে আসেন তিনি।

এ সময় হাসনাত আব্দুল্লাহ স্থানীয় নদীতীরবর্তী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে স্থানীয়দের সঙ্গে কিছু সময় কাটিয়ে নদীর পাড়ের পরিবেশ উপভোগ করেন।

সংসদ সদস্যের আকস্মিক আগমনে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর