রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি: ‘আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে’

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বরগুনার বেতাগীতে সরকারি সফরের শেষ দিনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। এ সময় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, আর জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে।”

সরকারি সফরকালে তিনি বেতাগী উপজেলার ৩৪টি পূজামণ্ডপসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় উন্নয়ন কার্যক্রম এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ নিয়ে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “আমরা কাজ করি, আর জামায়াত দ্বিতীয় বিয়ে করে। আপনারা শুধু কাজ চাইবেন, আর আগে পাবেন।” তিনি আরও বলেন, জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর সমর্থনে আল্লাহ তাঁকে চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, “আমরা কাজে বিশ্বাস করি।” এ সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্যের মধ্য দিয়ে বেতাগীতে তাঁর সরকারি সফর শেষ হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর