সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে একটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটুল-হাপানিয়া বাজারের বন্ধন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, দোকানটিতে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

অভিযানকালে জব্দ করা অবৈধ সিরাপ জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত পণ্য বাজারজাত না করার আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর