রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে মুদি দোকানে গভীর রাতে চুরি, প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের শিয়ালী মৌড়েরচৌ গ্রামে একটি মুদি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাশের বাড়ির চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন দোকান মালিক।

সোমবার (২৭ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী মো. মাইন উদ্দিন জানান, কয়েকদিন আগে প্রতিবেশী আসলাম, হালিমা আক্তার, মরিয়ম ও সুমি আক্তার তাকে দোকান পরিচালনা করতে না দেওয়ার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গভীর রাতে দোকানের ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় বলে তার অভিযোগ।

তিনি দাবি করেন, দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা, সিগারেট, প্রসাধনীসহ বিভিন্ন মূল্যবান পণ্য চুরি হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন দোকানের শাটার খোলা দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন এবং পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হালিমা বেগম বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে।”

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর