নীলফামারীর ডিমলা উপজেলা ২ নং বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা ফরেস্ট মাঠ সংলগ্ন তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
মোঃমহিকুল ইসলাম বয়স আনুমান (৫০)পিতা মোঃ সহির উদ্দিন সরকার এর বিরুদ্ধে। তিনি দিনে দুপুরে আইনকে তোয়াক্কা না করে বালু উত্তোলন করে অবৈধ ব্যবসার কাজে লাগাচ্ছে এতে করে চরম হুমকির মুখে পড়েছে যেমন স্থানীয় পরিবেশ ঠিক তেমনি ভাবে সরকার হারাচ্ছে রাজস্ব।এ বিষয়ে আশেপাশের এলাকায় খোজ নিয়ে
অভিযুক্ত,বালু উত্তোলনকারী মোঃ মহিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন বলে যানা যায়।তিনি প্রতিদিন ট্রাক্টর ও ট্রলি দিয়ে অবাধে বালু তুলে নিয়ে যাওয়ার ফলে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে।
অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
এই বাংলা/এমএস