নবীনগরে নতুন বক্স কালভার্ট উদ্বোধন, হাজারো মানুষের যাতায়াতে স্বস্তি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-বগাহানি-সলিমগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ বক্স কালভার্টের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কালভার্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ মান্নান বলেন, সরকারের লক্ষ্য হলো যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। নতুন এই বক্স কালভার্ট চালুর ফলে শ্যামগ্রাম, বগাহানি, সলিমগঞ্জসহ আশপাশের এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

নতুন বক্স কালভার্ট উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই বক্স কালভার্ট এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here