সদরপুর মহিলা কলেজে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মান্নান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মো. ইছহাক মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস মোল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনা করেন।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন। শেষে দেশ, জাতি এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here