নতুন নতুন কিছু অসাংবাদিক সাংবাদিকতায় নাম দিয়েছে, তারা আজকে বিভিন্ন ভাবে সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে: নাটোরে হুইপ দুলু 

নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধি :

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাংবাদিকরা হচ্ছে এদেশের গর্বিত সন্তান আপনাদের কে আমরা সম্মান করি।

আপনাদের ভয়ে ক্রিমিনালরাও আতঙ্কে থাকে। আজকে এই সাংবাদিকদের সততাকে আমি শ্রদ্ধা করি।

কিন্তু আজকে আনাচে কানাচে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় নতুন নতুন কিছু অসাংবাদিক সাংবাদিকতায় নাম দিয়েছে। তারা আজকে বিভিন্ন ভাবে আপনাদের ভাবমূর্তি নষ্ট করছে। যারা প্রকৃত সাংবাদিক তাদের কে সবাই সম্মান করে।

আজ বৃহস্পতিবার(৪ জুন) দুপুরে নাটোর প্রেসক্লাবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা প্রশাসক আসমা শাহিন,পুলিশ সুপার শরিফুল হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সরকার,সাধারন সম্পাদক কামরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here