অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি দীপেন দেওয়ান

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা মো. শাহাজাহানের বসতঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর এমপি দীপেন দেওয়ানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

সহায়তা প্রদানকালে সেলিম উদ্দীন বাহারী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশার কথা বিবেচনা করে মানবিক সহায়তার অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হয়েছে। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

জানা গেছে, গত বুধবার বিকেল ৪টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে মো. শাহাজাহানের বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে এমপি দীপেন দেওয়ানের পক্ষ থেকে প্রদত্ত এ আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here