রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার বেলা সাড়ে ১১টায় তিনি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে প্রথমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় কেন্দ্রটির সার্বিক কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র এবং এর যন্ত্রপাতিও অত্যাধুনিক। তাই কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির অজুহাতে কেন্দ্রটি যেন ঘনঘন শাটডাউন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, কেন্দ্রটির আশপাশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, যাতে স্থানীয় জনগণ এ প্রকল্পের সুফল ভোগ করতে পারেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে স্থানীয়দের সহায়তায় এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

এছাড়া এলাকার মানুষের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

পরে অনিন্দ্য ইসলাম অমিত পুরো বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখেন। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here