সিরাজগঞ্জ প্রতিনিধি :
দিয়ে কৃষি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি মাটি টানা ট্রাক্টর জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাড়াশ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক অভিযানে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে অনুমতি ছাড়াই পুকুর খননের অপরাধে রাকিব, ইসহাক, মেহেদী ও তানজিদ নামের চারজনকে দোষী সাব্যস্ত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তারা নাটোর জেলার গুরুদাসপুর ও সিঙ্গাইর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আদালত প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড এবং মোট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
এই বাংলা/এমএস
টপিক

