বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান খান হেলাল, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালী বেগম ও সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এই বাংলা/এমএস