বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক ও অনুদান তুলে দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির মাওলানা আঃ রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পৌর আমির আলহাজ্ব মাওলানা ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ এবং পিরোজপুর সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরিফ মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি এই আর্থিক সহায়তা এলাকার অসচ্ছল ও দুর্যোগাক্রান্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। সহায়তার সুষ্ঠু ও সঠিক বণ্টন নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।

অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক ও অনুদান তুলে দেওয়া হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর