প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বাড়াতে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। Ovipray-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালায় রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, বর্তমান বিশ্বে এসব প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী চিন্তাকে বাস্তব কাজে রূপ দেওয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে আধুনিক প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
রোবোটিক্স ও AI বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। কর্মশালায় বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক্সের প্রয়োগ তুলে ধরা হয়। একই সঙ্গে এসব প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
Ovipray-এর Founder & CEO মুজাহিদুল ইসলাম আবির বলেন, “বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তাই শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তি, উদ্ভাবন ও বাস্তবমুখী দক্ষতার সঙ্গে পরিচিত করে তোলা জরুরি। রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের মধ্যে এসব প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি করতে পারলে তারা ভবিষ্যতের জন্য নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করতে পারবে।”
তিনি বলেন, “Ovipray-এর লক্ষ্য শুধু প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া নয়; তরুণদের প্রযুক্তিকে ইতিবাচক ও সৃজনশীল কাজে ব্যবহারের সুযোগ তৈরি করা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মশালা ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাকে এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন। প্রাথমিক পর্যায় থেকেই রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা তৈরি হলে পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা আরও দক্ষ হয়ে উঠবে।
কর্মশালাটি সফলভাবে আয়োজনের জন্য আনন্দমোহন কলেজের অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায় Ovipray। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিবিষয়ক কর্মশালা আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরির পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস