বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বকশীগঞ্জে ব্র্যাকের ফ্রি চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪১০ রোগী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৪১০ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠসংলগ্ন এলাকায় ব্র্যাক অফিসের উদ্যোগে এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি কর্মসূচি) সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন জামালপুর শহরের পাঁচরাস্তা এলাকায় অবস্থিত হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. নাহিদ ফেরদৌস ও প্যারামেডিক মো. জুলহাস উদ্দিন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সাদেক হোসেন ও এলাকা ব্যবস্থাপক আলীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলার সমন্বয়কারী (এমএসএলডি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাক বকশীগঞ্জ আঞ্চলিক অফিসের ড্রিম ডিভাইড প্রধান কুমার দে, আঞ্চলিক সমন্বয়কারী (এমএসএলডি) মো. রফিকুল ইসলাম, সারমারা শাখা ব্যবস্থাপক (দাবি) ছালেম আওয়াল, ব্রিম এক্সপি মো. রবিউল ইসলাম, হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ইনচার্জ মো. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়রা জানান, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য উপকারী। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা ও চশমা পাওয়ায় দরিদ্র রোগীরা উপকৃত হয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর