বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ডিমলার ডাঙ্গাটারী সীমান্তে চোরাচালানের মালামাল আটক

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গাটারী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা অলিভ অয়েল ও বিগ মেটাল ওয়ান টাইম রেজার আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ডাঙ্গাটারী বিওপির হাবিলদার উত্তম কুমারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আসা এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামালগুলো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের মাধ্যমে আনা হচ্ছিল। পরে টহল দল অভিযান চালিয়ে সেগুলো আটক করে।

আটক মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম সম্পন্নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর