সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মো: মহীববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই(নি:) আরিফুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল ২২/০৪/২০২৬ খ্রিঃ, সময় ১৮:০৫ ঘটিকায় সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউপির অন্তর্গত আষাড়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্রগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
তার নাম-ঠিকানাঃ ১। মোহাম্মদ নবী হোসেন(২৩), পিতা- মৃত আমির হোসেন, মাতা- মিলন, গ্রাম-রঘুনাথপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ০৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

