অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার,অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের ঢালারকান্দি, গুদারাঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে (গাঁজা) বিক্রির সময় মোছাঃ রুনা আক্তার ওরফে ফাতেমা (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।
অষ্টগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায়,গত রবিবার (৫ এপ্রিল) দুপুর ২ টা ৫০ মিনিট,গোপন সংবাদের ভিত্তিতে, অষ্টগ্রাম উপজেলা কলমা ইউনিয়নে অভিযান চালিয়ে চার কেজি গাজা দুইটি মোবাইল ও আট হাজার ৫০ টাকা সহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি সিলেট হবিগঞ্জ জেলার, চুনারঘাট থানার বাসিন্দা, স্বামী মৃত সামছুল ইসলাম চৌধুরী, পিতা মহিবুল্লাহ ও মাতা আছিয়া খাতুনের মেয়ে। অভিযান পরিচালনা করেন থানার চৌকস অফিসার,এসআই রিপন কুমার (পাল) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এই বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন জানান, পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল)
মোঃ শহিদুল হক এর নির্দেশনায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অষ্টগ্রাম থানা পুলিশ সর্বদায় নিয়োজিত থাকবে।
তিনি আরো জানান, রুনা আক্তার ওরফে ফাতেমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং- ৫৯ তারিখ- ২৯ মার্চ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য আইনের এজহার ভক্ত আসামি।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

