মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: চরপাড়া-দুর্গাবাড়ীতে ৪ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

পাম্পে চলছে কড়া তদারকি

ময়মনসিংহ প্রতিনিধি :

 

জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় ময়মনসিংহ নগরীর চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় এ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়ার নেতৃত্বে অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের নমুনা ওষুধ বাজারজাতকরণ, অনুমোদনহীন ওষুধ মজুদ এবং এমআরপির চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। ৪টি পৃথক মামলায় তাৎক্ষণিক জরিমানা আদায়ের পাশাপাশি জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য বিক্রি করলে পরবর্তীতে লাইসেন্স বাতিলসহ আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

একই দিনে জ্বালানি খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলার একাধিক পেট্রোল পাম্প সরেজমিনে পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, মু: সাইফুল্লাহিল গালিব ও মিজ নাজিয়া নূর লিয়া। এ সময় তেলের মজুদ, ডিসপেন্সিং ইউনিটের পরিমাপের সঠিকতা এবং বিক্রয় রশিদ প্রদান পদ্ধতি যাচাই করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখা ও ভোক্তাদের নিরাপদ পণ্য-জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here